নগরবালকে দেশের প্রথম সাইবার গৃহ যুদ্ধের অবসান।সহিংসতায় আহত তিন
লিখেছেন: অবনীল
বিভাগ: আমার কথা
তারিখ : Jul 30, 2010
যারা এতোখন আমার এই লেখা পড়ছেন তাদের মনে নিশ্চই এ প্রশ্নের উদয় হয়েছে কেন এই দীর্ঘ বিরতী হয়ে ছিলো আমাদের এই বন্ধুত্বের মাঝে? আরে তা ব্যাখ্যা করার জন্যই তো আমার এই ব্লগ লিখা।সাধারন ইউজার রা ঠান্ডা মাথায় আরাম করে বসে পড়েন,নগর বালকের কুখ্যাত সাবেক মডারেটররা মুক্ত মষস্তিকে,আর নগর বালকের কর্মকর্তারা দায়িত্বশীল ভাবে এই পোষ্টা পড়েন।
ছবিতে সাবেক দুই মডারেটর।
প্রথমে নগরবালকের সাবেক দুই মডারেটরের পরিচয় দিচ্ছি। প্রথম জন হচ্ছে নগরবালকের মোষ্ট এক্টিভ মেম্বার নিঃস্ববালক, দ্বিতীয় জন হচ্ছে নগরবালকের অকৃত্রিম মেম্বার ম্যারাডোনা। এরা দুজনেই একই সাথে নগরবালকের মডারেটরের ক্ষমতা পেয়েছিলো।এবং তা পেয়েছিলো নগরবালকের প্রধান দুজন কর্মকর্তার একজনের কাছ হতে।উল্লেখ্য এদের মডারেটরের ক্ষমতা দেয়া হয়েছিলো নগরবালকে এদের এক্টিভিটির ওপর ভিত্ত করে।
নগরবালক বাংলাদেশের উল্লেখ যোগ্য নয় বলা যায় প্রথম সারির সামাজিক যোগাযোগের মাধ্যম।বর্তমানে বাংলাদেশ তথা ঢাকার বহু ইন্টারনেট ব্যবহারকারী এই ওয়েব সাইট টি ব্যবহার করছেন।আমি যতদূর জানি এই নগরবালকের প্রধান কর্মকর্তারা হচ্ছেন কিছু সংখ্যক টিনএইজার স্কুল ছাএ।আমি এই সাইট ব্যবহার করছি ২০০৮ সাল হতে।সেই নগরবালক প্রায় ২-৩ বার রূপ পরিবর্তনের মাধ্যমে আজকের এই নগরবালক।আমি মোটামুটি আশ্চার্যান্বিত তাদের এই সাফল্যে।তবে হ্যাঁ তাদের এই সাফল্য কিন্তু শুধু মাত্র তাদের একার নয় এর পিছনে রয়েছে তাদের কিছু পুরানো ইউজারের ও অবদান।বিশেষ করে আমি নগরবালকের মোষ্ট এক্টিভ মেম্বারদের একজনের কথাবলবো সে হলো ভূত।এই ইউজারই নগরবালক কে এনে দিয়েছে বেশ ভালো কিছু ইউজার ও ব্লগার।আমি আমার মূল্যায়নের এই ভূতের ব্যপারে বলবো,সে নগরবালকের জিবন্ত ও ভ্রম্যমান বিজ্ঞাপন।সে বর্তমান নগরবালকের ২৮-৩০ জন ইউজার এনেছে এদের মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে নিঃস্ববালক।
ছবিতে সাবেক দুই মডারেটরের সেতু বন্ধনকারী মেহেদী চয়ন।
ওয়েব সাইট এমন একটি মাধ্যম যা একবার প্রতিষ্ঠা হবার পর তার উপর এ্যাডমিনদের কতৃর্ত্ব আনুপাতিক হারে হ্রাস পায়।হ্যাঁ তারা চাইলে তাদের সাইটে যে কোন কিছু পরিবর্তন,পরিবর্ধন,সংযোজন ও বিয়োজনের পূর্ন ক্ষমতা রাখে বা থাকে।তবে এটা নিশ্চই কেউ অস্বীকার করবেন না যে একটা সাইট তার ষোল কলা পূর্ন কারতে পারে তার ইউজার দ্বারা।একটা সাইট চলার জন্য ইউজার যেমন দরকার তেমন সাইট টি সুন্দর ও পরিছন্ন রাখতে এর নিয়ন্ত্রনকারী অব্যশই দরকার।তবে যে হবে নিয়ন্ত্রনকারী সেই যদি সাইটের জন্য ক্ষতিকারক হয় তব ব্যপার টি কেমন হবে বলেনতো ?একটা ওয়েব সাইট তৈরি করে তাকে জনপ্রিয় করা চারটিখানি কথা নয়।তারা-ই হবে সাইটের নিয়ন্ত্রনকারী যারা এই সইটটি তৈরী করেছে।যারা নগরবালকের সৃষ্টিকর্তা তারাই নগরবালকের নিয়ন্ত্রনকর্তা।
এখন কথা হচ্ছে কি হবে নিয়ন্ত্রনকর্তার করনীয় ?আসলে এটা কোন কথাই নয় যে কি হবে নিয়ন্ত্রনকর্তার করনীয়।কারন যারা হাজার ও পরিশ্রমের পর একটি সাইট দাঁড় করালো এমনিতেই তারা তাদের করনীয় জেনে গেছে।এটা তাদের কেউ শিখিয়ে দেয়নি। দেখেন বন্ধুরা এই ছোট ছোট ছেলে গুলো এতোবড় একটা সাইট পরিচালনা করছে।আপনারা কি মনে করো এরা সবাই অভিজ্ঞ ? আমি মনে করি এরা মোটেও অভিজ্ঞ নয়।এরা সবাই করতে করতে শিখেছে এবং কিছু গুরত্ব পূর্ন দায়িত্ব ও পালন করছে।তবে হ্যাঁ এই নগরবালকের কর্মকর্তারা কেমন যেন দায়িত্ব জ্ঞানহীন বলে আমার মনে হয়।তা না হলে এক্টিভিটির ওপর ভিত্তি করে কোন অপরিচিত মানুষকে কিছু অতি গুরুত্ব পূর্ন দায়িত্ব দিত না।
লক্ষ্য করুন এ্যাডমিনরা।মনে করুন একজন বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী।সে দলের বিভিন্ন আন্দোলনে উল্লেযোগ্য ভূমিকা পালন করছে।এবং পার্টি অফিসে ও যাতায়ত করছে নিয়মিত। মোট কথা সে দলের আর দশ জন সাধারন কর্মীর মত হয়েও দলের জন্য কিছু আলাদা এক্টিভিটি দেখাচ্ছে। এখন ধরুন আপনি (এখানে সকল এ্যাডমিন রা নিজেদের আপনির স্থানে ধরবেন )দলের প্রথম সারির নেতা।হঠাৎ দলের জন্য একজন তৃনমূল নেতা দরকার প্রায় দেড় হতে দুহাজার কর্মীকে নিয়ন্ত্রন করার জন্য।তো কিছু সংখ্যক সাধারন কর্মী হতে সেই তৃনমূল নেতা নির্বাচন করতে হবে (যেখানে প্রথমে উল্লেখিত ব্যক্তি ও রয়েছে )।আপনি কাকে সেই পদে নির্বাচিত করবেন
১।যাকে আপনি অনেক দিন হতে চেনেন ও তার সম্পর্কে মোটামুটি জানেন।
২।যে দলে অনেক পুরাতন।
৩।যে বর্তমানে দলের জন্য বেশি শ্রম ও সময় দিচ্ছে।
আপনার উত্তর যদি হয় [১] তবে আমি বলবো আপনি সুদক্ষ একজন নেতা এবং প্রখর বুদ্ধিসম্পন্ন ও বটে।কেননা তাকে আপনি যাকে আগে হতে চেনেন ও জানেন তাহলে আপনি এও জেনে থাকবেন যে সে দলে নেতৃত্ব দিতে পারবেন কিনা বা নেতৃত্ব দানে উপযোগী কিনা।
আপনার উত্তর যদি হয় [২] তবে আমি বলবো আপনি ততটা যোগ্য নেতা নন এবং দূরদর্শী ও নন।কেনান কোন কর্মী দলে পুরানো হলে ও তার মধ্যে নেতৃত্ব দানের গুনাবলী রয়েছে কিনা এ ব্যপারে আপনি সন্দিহান।
আপনার উত্তর যদি হয় [৩] তবে আমি বলবো আপনি (ক)একজন অযোগ্য নেতা এবং মহা বেকুব ও বটে (খ)আপনার নেতা নির্বাচনের যোগ্যতা-ই এখনো হয়নি।কেননা (ক)যাকে আপনি চেনেনা ও জানেনা সে দলে নেতৃত্ব দিতে পারবে কিনা তা একে বারেই অনিশ্চিত (খ)যেহেতু সে কর্মী দলে পুরানো ও না সে ক্ষমতা কিভাবে ব্যবহার করবে সে ব্যপারে ও আপনার কোন ধারনা নেই।অথাৎ আপনি দলের দেড় হতে দুহাজার কর্মীকে পুরোপুরি অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছেন।
এবার আসা যাক বাস্তবে।নগরবালকের প্রধান কর্মকর্তাদের একজন ঠিক এই অর্থাৎ [৩]কাজটি করেছেন।আপনি যোগ্য, অযোগ্য ভাবেননি।আপনি দেখেছেন কারা নগরবালকে বেশি এক্টিভ মেম্বার।কারা বেশি সময় দিচ্ছে নগরবালককে।আপনি বেছে বেছে তাদের-ই দায়িত্ব দিয়েছেন আপনাদের বর্তমানে কিংবা অবর্তমানে নগরবালককে নিয়ন্ত্রনের।আপনি হলেন মহা বেকুব তা না হলে এমন টি করতেন না।আর কখনোই আপনি নিজে বা অন্য পরিচালকরা ২৪ ঘন্টা নগরবালককে নিয়ন্ত্রন করেন না।তাহলে আপনি কেন এমন একজনকে চাচ্ছেন হোক সে অপরিচিত যে প্রায় ২৪ ঘন্টা নগরবালকে থাকে ? আশা করছি উত্তর টা যথাযথ কর্তৃপক্ষের কাছ হতে পাব।আপনি গিয়ে মহা বেকুবতার সাথে তাদের ক্ষমতা অর্পন করেছেন এবং তা অপলক নেত্রে অবলোকন করেছিলো অন্য সব কর্মকর্তারা এবং এ নিয়ে কোন "রা" ও আশা করি তারা করেনি আপনার সাথে।
এই অপলক দৃষ্টিতে অবলোকন করছিলাম সাবেক দুই মডারেটরকে।
এই ম্যারাডোনা ও নিঃস্ববালকের এক্টিভিটি কেমন ছিলো নগরবালকে তা নিয়ে আমি মাথা ঘামাতাম না। তবে যখন হতে জানতে পারলাম তারা নগরবালকের দুজন মডারেটর তখন তাদের এক্টিভিটির উপর আমি আমার দৃষ্টি নিবন্ধিত করে ছিলাম।যাক তারা আপনাদের (এ্যাডমিদের) দৃষ্টিতে অনেক ভালা মেম্বার।তো এই মডারেটররা ক্ষমতা পাবার প্রায় এক হপ্তার মধ্যেই কিছু ফ্যাসাদের বীজ বোপন করে ছিলো।যা এ্যাডমিনরা দেখেও নিশ্চুপ ছিলো ততখন, যতখন না তারা এব্যপারে অভিযোগ পেয়েছিলো।আমিই হচ্ছি ম্যারাডোনার বিরুদ্ধে সেই দ্বিতীয় অভিযোগকারী।অভিযোগের ভিত্তিতে না এ্যাডমিনরা স্ব-উদ্যগী হয়ে ম্যারাডোনার মডারেটরের ক্ষমতা বাতিল করা হয়ে ছিলো তা আমি জানিনা। তবে মডারেটরের ক্ষমতা বাতিল হয়ে ছিলো তা ঠিকই জানতে পেরে ছিলাম ম্যারাডোনার স্টার্টাস আপডেটের মাধ্যমে।
এই দৃষ্টিতে অবলোকন করছিলাম সাবেক দুই মডারেটরের যুদ্ধ।
জানিনা আবার কেনা তার মডারেটরের ক্ষমতা ফিরিয়ে দেয়া হয়ে ছিলো।আশা করছি এ উত্তর ও টা যথাযথ কর্তৃপক্ষের কাছ হতে পাব।তো আবার ম্যারাডোনা মডারেটারের ক্ষমতা ফিরে পাবার পর ইনএক্টিভ হয়ে যায় নগরবালকের মোষ্ট একক্টিভ কিছেু ইউজার।তখন আপনাদের (এ্যাডমিদের)আরেক ভদ্র ও জ্ঞানী মডারেটর নগরবালকে অপকর্ম চালনা শুরু করে।আমি তখন সবচেয়ে বেশি শকট্ড হলাম যখন দেখলাম ম্যারাডোনার তৈরীকৃত ফান আনলিমিটেড নামর গ্রুপ টা নেই।এই গ্রুপ টা ম্যারাডোনার তৈরী হলে ও তত দিনে এটা আমাদের সকলের যৌথ সম্পত্তিতে পরিনত হয়ে ছিলো।এবং কিছু দিন পর এও জানতে পারলাম এই গ্রুপ টা নিঃস্ববালক কর্তৃক অপসারিত হয়ে ছিলো।সেই মহাজ্ঞনী বিজ্ঞ নিঃস্ববালকের ও মডারেশন একজন গন্যমান্য কর্মকর্তা আজান দিয়ে বাতিল করে ছিলো।এরপর শুরু হয়ে ছিলো ম্যারাডোনা বনাম নিঃস্ববালক দেশের প্রথম সাইবার গৃহযুদ্ধ যে যুদ্ধে জড়িয় পড়েছিলেন খোদ নগরবালকের প্রধান দু-কর্মকর্তা।
আমি বলবো এই নিঃস্ববালক যা অপকর্ম নগরবালকে করেছে তার জন্য নগরবালকের প্রধান দু-কর্মকর্তা ও ম্যারাডোনা দায়ী।কারন ম্যারাডোনা পরোক্ষ ভাবে ব্যক্তিগত দিকে নিঃস্ববালককে উত্তেজিত করেছে।আর প্রত্যক্ষ ভাবে উত্তেজিত করেছে নগরবালকে তার কার্যক্রম দ্বারা।আমি এজন্য নগরবালকের প্রধান দু-কর্মকর্তাকে দোষারোপ করছি তারা দু-জন জেনে শুনেও ম্যারাডোনার প্রত্যক্ষ উত্তেজক কাজের স্বীকৃতি দিয়ে ছিলো।এবং নগরবালকের প্রধান দু-কর্মকর্তা এই দুই জনের কার্যক্রমকে কেন্দ্র করে আভ্যন্তরীন কোন্দলে জড়িয়ে পড়ে ছিলো।জানিনা এখনো সেই কোন্দলোর অবসান ঘটেছে কিনা।
বিজ্ঞ পরিচালকরা আপনাদের সু-বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে।নেতা-নেত্রীরা হরতাল দিয়ে ঘরে বসে থাকে।কিন্তু আক্রান্ত হয় রাজপথ, আহত /নিহত/গ্রেফ্তার হয় সাধারন কর্মী।অথচ দেখেন যেকোন স্থানে এদের সাক্ষাত হলে দেখে বোঝার উপায় নেই এদের মধ্য কত দ্বন্ধ।তো ম্যারাডোনা আর নিঃস্ববালকে কিন্তু মিউচুয়্যাল হয়ে গেলো এবং তারা আগের বন্ধুত্বে ফিরে ও গেছে মাঝে আক্রান্ত হলেন আপনারা ও নগরবালক নিজে।আপনারা এদের দুজন কে আস্কারা দিয়েছিলেন ফলের তাদের বিবাদ আপনাদের মধ্যে ও প্রশমিত হয়ে ছিলো।জড়িয়ে ছিলেন আপনার আভ্যন্তরীন কোন্দলে।ক্ষতি হয়ে গেলো নগরবালকের যা অপূরনীয় কারন এর জন্যই যে নগরবালক বন্ধ ছিলো কিছু দিন।
এই ম্যারাডোনা নিজেকে নগরবালকের অকৃত্রিম মেম্বার বলে দাবি করে নগরবালকের অকৃত্রিম ক্ষতি করে দিলো।যদি সে নগরবালকের অকৃত্রিম মেম্বার ই হতো তবে নগরবালকের অপূরনীয় ক্ষতি করার বহু আগেই বিদায় নিত।কিন্তু সে তা করেনি বরং এর ক্ষতি করার জন্য যা যা পদক্ষে নেওয়া দরকার ছিলো তার সবকটি পদক্ষেই সে নিয়ে ছিলো।নিঃস্ববালক ও পাল্লা দিয়ে ছিলো ম্যারাডোনার সাথে।সেও কোন দিক আর বাকী রাখেনি। খাটিঁ বাংলাভাষায় বলা চলে নগরবালককে কাঁনা যুক্ত আইঁখা বাঁশ দিয়েছো ম্যারাডোনা ও নিঃস্ববালক এবং সেই বাঁশে তেল মাখাইছে নগরবালকের প্রধান দুই কর্মকর্তা।দেখুন ও ভাবুন ঢিল ছোড়া ছুড়ি করলো কারা আর ছোড়া ঢিলে পুকুর ভরলো কার ?
সম্মনিত এ্যাডমিনরা এই নগরবালক আপনাদের সম্পত্তি তা মানতে এতটুকু কুন্ঠা বোধ করছিনা।কিন্তু এটা বর্তমানে আমাদের প্রতিদিনকার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশও বটে একথা মাথায় রেখে ভবিষ্যতের নগরবালক চালিয়ে যাবেন আশা করি।আর আপনাদের আভ্যন্তীর সম্পর্কে বলয় বৃদ্ধি করুন।যেন আর আপনাদের মধ্যে থার্ড পার্সোনের কথায় ভুল বোঝা-বুঝির সৃষ্টি না হয়।আর যেন নগরবালককে সাময়িক বন্ধের মত অপূরনীয় ক্ষতি সম্মুখীন হতে না হয়।আর যেন কোন মডারেটর একজন সাধারন অথচ প্রবীন মেম্বারকে কুরুচি পূর্ন মন্তব্য না করে।আর যেন মডারেটর বা মেম্বার অশালীন ভাষায় পোষ্ট না করে।আর যেন কোন দায়িত্ব জ্ঞানহীন অবাঞ্চিত অথচ এক্টিভ মেম্বারকে মডারেটর করা না হয়।আর যেন কোন পরিচালাক বা নগরবালকের নিয়ন্ত্রক নগরবালকের মেম্বারদের সাথে ক্ষমতার বলে মিস বিহ্যাব না করে।
এ্যাডমিনদের এমন দায়িত্বহীন কর্মকান্ডে লজ্জায় মাথা নত আমি।
আমার সাথে একমত হয়ে সকল সাধারন মেম্বার ধিকঃ জানান নগরবালকের সম্মনিত পরিচালকগনের এমন দায়িত্বহীন সিধান্তকে।ধিকঃ জানান সেই দুই মডারেটরকে। ধিকঃ জনান এই দুজন বা বিশেষ একজনকে সার্পোট দানকারী নগরবালকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
নগরবালকের সাধারন মেম্বার , পরিচালকগন ও সাবেক দুই মডারেটর হয়তো বলতে পারেন আমার এসব লিখার কোন প্রয়োজনই ছিলোনা।আমি ও জানি লিখার কোন প্রয়োজনই ছিলোনা।তারপর ও কেন যেন মনে হলো এগুলো লেখা উচিত। হয়তো নগরবালক এর সংশ্লিষ্ট কর্মকর্তারা এই লেখা পড়ে সচেতন হবেন । হয়তো সাবেক দুই মডারেটর তাদের ভুল বুঝতে পারবেন। এবং সাধারন মেম্বাররা সাইট ব্যবহারে সচেতন হবে!
পরিশেষে বলছি যদি আমার এই পোষ্ট সম্পর্কে বা এই পোস্টের প্রতিটি মন্তব্য সম্পর্কে বিস্তারিত জানতে চান কিংবা কোন প্রশ্ন থাকলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ০১৯২৩২৬৫৫৭৩ এই নাম্বারে। এবং অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য দিন। আর এতখন বহুত বার সাধারন মেম্বার,সাধারন মেম্বার করে চিল্লাইছি। আমি নিজেও নগরবালকের একজন সাধারন মেম্বার। সেই সাধারন মেম্বার যে নিরব সদস্য হিসেবে দেখেছিলো " নগরবালকে দেশের প্রথম সাইবার গৃহ যুদ্ধ যাতে আহত হয়েছে নগরবালকের প্রধানদুই এ্যাডমিন ও খোদ নগরবালক নিজে এবং নিহত হয়েছে নগরবালকে কিছু ডুকমেন্ট। প্রত্যেক মেম্বার ও এ্যাডমিনদের মন্তব্য আশা করছি।

S.M. SIAM
said:
|
... প্রশংসা : নিঃস্ববালকরে নিঃস্ব মনে হইতেছে না । অপলক দৃষ্টির পলক কি পড়ছে?? অল ইন এক কথা অসাধারাণ লিখছেন। নিজের মন্তব্য : কিছু গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরেছেন। আমি কোন মন্তব্য করতে চাই না তবে ভাল লাগতেছে যে নগরবালককে আপনারা আপন করে নিয়েছেন। এর উন্নতির ১০০ ভাগিদার আপনারাই। তবে এতটুকু বলতেছি আপনি আপনার প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর পাবেন। মহামান্য ওয়েব মাস্টার মহোদয় এ বিষয় গুলোতে দৃষ্টিপাত করুক। অফ টপিক : ভাই হাছা কইতেছি মাথা ব্যাথা শুরু করছে। |
|
voot
said:
|
... ১.তোমার পোস্টের হেডলাইন পড়ে হাসতে হাসতে আমার পেট ফাটাড় অবস্থা হইছিল। (বিশেষ করে আমি নগরবালকের মোষ্ট এক্টিভ মেম্বারদের একজনের কথাবলবো সে হলো ভূত।এই ইউজারই নগরবালক কে এনে দিয়েছে বেশ ভালো কিছু ইউজার ও ব্লগার।আমি আমার মূল্যায়নের এই ভূতের ব্যপারে বলবো,সে নগরবালকের জিবন্ত ও ভ্রম্যমান বিজ্ঞাপন।সে বর্তমান নগরবালকের ২৮-৩০ জন ইউজার এনেছে এদের মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে নিঃস্ববালক।) ২.ইহা তুমি আমাকে কোন শ্রেনীর পাম মারলা? ৩.লজ্জায় মাথা নত হওয়ার সময় কেউ হাসে তা আমি জানতাম না। লাস্ট কথা গুলা ভাল লিখছ। |
|
Mehedi Chayan
said:
Mahdia Maisha
said:
|
... হা হা হা পোস্টের নামটা দেখে আমার বই এর আলোকে সবাইকে একটা প্রশ্ন করি। নামের সাথে পোস্টটির সার্থকতা বর্ণনা কর। আসলে হেড লাইন ই একটা ব্লগপোস্ট এর পরিচয় বহন করে। আপনি তা ভাল ভাবেই করছেন। ১০ এ ৯.৯৯ । বলতে পারেন আমি পলাতক ছিলাম যুদ্ধের কয়দিন। জানিনা যে এত্ত বড় কাহিনী হয়ে গেছে। ভুতের সাথে একমত শেষের কথাগুলো অনেক ভাল লিখছেন। আশা করি কত্রিপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে। আর একটা কথা আশা করি আপনাদের বন্ধুত্ব চির স্থায়ী হোক। |
|
Mezan Khan
said:
|
... প্রথমেই প্রশংশা করছি অবনীলকে সুন্দর একটি ব্লগ উপহার দেওয়ার জন্য। কেননা অনেকদিন নগরবালকে এমন উচু মানের পোস্ট দেখিনি। নগরবালক ও সাবেক দুই কুখ্যাত মডারেটর নিঃস্ববালক ও ম্যারাডোনার সাইবার যুদ্ধ অবসানের সংবাদে স্বস্তি পেলাম । এই দুই জনের মাঝে সেতু বন্ধনকারী মেহেদী চয়নের সম্বন্ধে কিছু তথ্য দিলে ভাল হত। কেননা উনিই নাটের গুরু। যুদ্ধের নেপথ্যের কলকব্জা উনার হাতেই ছিল। এছাড়া অন্য কোন মন্তব্য করব না। আর যা করার ছিল তা পূর্বেই অন্যরা করেছে। এমন চাছাছোলা লেখা লিখলেন যে, উপরিউক্ত দুই যোদ্ধা নগরবালকের সকলের নিকট খলনায়ক হয়ে গেলেন। তাই সকলের জ্ঞাতার্থে বলছি উনাদের আপনারা ভুল বুঝবেন না। কেননা ভুল ভ্রান্তি সবার হয়। আবার তার অবসানও ঘটে। তাদের ক্ষেত্রেও তাই হয়েছে। আর মহামান্য অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা এটা থেকে শিক্ষা গ্রহণপূর্বক আপন দায়িত্ব যথাযথভাবে পালনে মনোযোগী হন। ছবিগুলো সকল ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ হয় নি। |
|
S.M. SIAM
said:
Sadia Sultana
said:
Dushtu Meye
said:
Mezan Khan
said:
voot
said:
S.M. SIAM
said:
ছাত্র
said:
|
... এখানে যা লেখা হয়েছে তার সত্যতা কতটুকু তা খুব যে বেশি কিছু জানিনা তা নয়,আমি নগরবালকে জন্ম থেকেই আছি.....কে কতটুকু ভালো তা তাদের activity দেখে বুঝা যায়.... So,কারো অধিকার নেই যে, এভাবে আপমান করা।বিশেষ করে Mr. Maradona-ke....তিনি এই সাইটের জন্য নিরবে যা করেছে তা শুধু প্রধান এডমিন ভালো জানেন।তাই আমি এই ব্যপারে তার যথাযত কা্র্যক্রম কামনা করছি। |
|
Mehedi Chayan
said:
Mezan Khan
said:
ছাত্র
said:
|
... @All USER of NB: আমি fake কিনা তা জানার জন্য,যারা সন্দেহ করেন তারা আমার activity টা লক্ষ করবেন আগ্রহ করে!.....I am the one who is a real silent fan in from the birth of NOGORBALOK.com.....And i was the person who brought Mr. Mahadi Hasan in this site to be an interested user..... @Mehedi Chayan: So, first YOU will think what YOU all wrote about and will write something that is most valuable to all user.....And also not be ruckless ... We all are the honorable member of NOGORbalok.CoM... Mind it, I always want to respect all of u gays.. That's all |
|
ছাত্র
said:
Nisshobalok
said:
|
... Thanks Mr. ছাত্র for providing your information. But I wanna inform you to what you told about Mr. Maradona is not right. You may brought to him but I think we know him properly. So with full of evidence you can blame one for maradona. Otherwise, without evidence recommendation about Maradona is not applicable or allowed. Best of regards..... |
|
Meghnadbodh Kabbo
said:
|
... asole dosh sobar ase maradonar aker na.se sudhu ei jinsta suru korese.se gadha prokitir cele.buddhi ektu kom ase bt manus valo.se kono plan kore kono kisu koreni.nijeder khoti jaa korer admin ra nijerai korese.tara tader maradoner proti valobasa bacto korte gesilo.ar ei jonnoi dhorata khaise. sorbopori post ta valo hoise. |
|
। অপলক দৃষ্টির পলক কি পড়ছে?? অল ইন এক কথা অসাধারাণ লিখছেন।
হা


