গাছ কেটে 'রবি'র বিলবোর্ড
লিখেছেন: Nejam Kutubi
বিভাগ: আমার কথা
তারিখ : Jul 31, 2010
ট্যাগকৃত: বাংলা ব্লগ
শনিবার, ৩১ জুলাই ২০১০

কক্সবাজার শহরের লাবণী মোড়ে 'রবি'র মোবাইল ফোন অপারেটরের বিলবোর্ড লাগানোর জন্য ২০-২৫টি গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাহারছাড়া এলাকা থেকে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) আলমগীর কবির এই ব্যক্তিকে আটক করে পুলিশে দেন।
গ্রেপ্তার করা ব্যক্তি হলেন- ওসমান গণি বাবুল ওরফে কাটা বাবুল। তার বাড়ি দক্ষিণ বাহারছড়ায়।
বিজ্ঞাপনী সংস্থা নকশীকাঁথা বিলবোর্ডটি স্থাপনের কাজ করছে। তারা ওসমানকে দিয়ে গাছগুলো কাটিয়েছে।
নকশী কাঁথার বিপণন কর্মকর্তা রেজাউল করিম বলেন, তারা মোবাইল ফোন অপারেটর 'রবি'র বিলবোর্ড স্থাপন করছেন। এর আশপাশে সৌন্দর্য্যবর্ধনের কাজ হবে। সেজন্য গাছগুলো কাটা হয়েছে।
এ ঘটনায় রাতেই জেলা সড়ক ও জনপথ বিভাগ থানায় মামলা করে বলে পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নিবাস চন্দ্র মাঝি জানিয়েছেন।
"আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ওখানে ২০-২৫টি গাছ কেটে ফেলা হয়েছে।"
ঘটনাস্থল থেকে কেটে ফেলা গাছগুলো জব্দ করেছে প্রশাসন।
সর্বশেষ আপডেট সোমবার, ০২ আগস্ট ২০১০ ২১:২০
পছন্দ তালিকায় যুক্ত করুন
শেয়ার করুন
ইমেইল করুন
দেখা হয়েছে: 239
মন্তব্য (3)

মন্তব্য লিখুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগ-ইন করতে হবে। যদি আপনার একাউন্ট না থাকে তাহলে দয়া করে রেজিস্টার করুন।
. আমরা বাংলাদেশী
