দৃষ্টি আকর্ষন করছি সবার...
লিখেছেন: MD. Mehedee Zaman Sonnet
বিভাগ: আমার কথা
তারিখ : Jul 31, 2010
বেশ কিছুদিন ধরেই একটি জিনিস লক্ষ্য করছি নগরবালকে কি যেন একটা শুরু হয়েছে। জানিনা কেন এটি হচ্ছে। মানুষের ও দেশের জন্য কিছু একটা করতে যাওয়া হয়তোবা অনেক দোষের কিছু তাই হয়তো সবাই আমাদের সাথে এমন করছে। ছোট ছোট জিনিসকে ইস্যু করে বড় বড় কাহিনী করা হচ্ছে যা কিনা অকাম্য। আমি এই লিখাটি বিশেষ করে অবনীল কে নির্দিষ্ট করে লিখছি। তার মতে আমরা ঠিক মত সাইটটি চালাতে পারছিনা। আমাদের নিয়ন্ত্রনে সমস্যা রয়েছে। প্রথমে বলে দেই নগরবালক.কম একটি অলাভজনক প্রতিষ্ঠান।
এই সাইটের কোনো আয় নেই। আমি আর মুতাসিম ই মূলত সাইটের অর্থ যোগান দেই। আমি কেবল ইন্টার পরীক্ষা দিয়ে ভার্সিটি তে ভর্তি হব। আর মুতাসিম এর সামনে এস.এস.সি পরীক্ষা। এমনকি নাভিন, সিয়াম, আকাশ, আরন ওদের ও সামনে এস.এস.সি পরীক্ষা। তো দেখা যায় যে আমরা কেউই সাইটে ঠিক মত বসে থাকতে পারি না। কারন আমার অফিস থাকে ৫-৬ টা পর্যন্ত। আর বাকিদের সবার ক্লাস অথবা স্যারের বাসা এবং তাদের পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকে যা কিনা স্বাভাবিক। অবনীল বলেছেন যে তার নাকি আমাদের নিয়ন্ত্রন দেখে লজ্জায় মাথা কাটা যায়। আপনি খালি নেগেটিভ দিকটাই দেখলেন। আপনার মনে কি একবার আসে নাই যে অরা ছোট মানুষ ওরা কিভাবে সব কিছু বাদ দিয়ে সাইটে বসে থাকবে। আমাদেরতো আয়ও নাই যে আমরা বেতন দিয়ে মডারেটর রাখবো। আমাদের একটা স্বপ্ন আছে যে স্বপ্নের দ্বারপ্রান্তে পৌছানোর জন্য বিশাল এক সমুদ্র পাড় হতে হবে। যার শুরু কিনা কেবল হয়েছে। তাই আমাদের অনেক ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কেননা আমরা কেবল একটা নৌকা নিয়ে নেমেছি। যতদূর যেতে থাকবো ততই আমাদের সাহস ও অভিজ্ঞতা বাড়বে। আমাদের যে ভুল আছে সেটি নিয়ে আমাদের কোন সংশয় নেই। মানুষ মাত্রই ভুল। আর আমরা সবাই মানুষ। তাই আমাদের ভুল হওয়াটে খুব বড় দোষের কিছু তা নয়। কেন সবাই এটিকে ক্ষমা সুলভ দৃষ্টিতে না দেখে উলটো এটি একটি ইস্যু করা হয়। নগরবালক তো আপনাদের জন্যই বানিয়েছি। এখানেতো আপনারাই থাকবেন। এখানে একটি বড় সমস্যা আছে। সেটি এখন বলি- নগরবালকের যে আমরা যারা আছি তাদের কে মোটামোটি সব মেম্বারই চিনে। ফলে নগরবালকে কিছু হলে সরাসরি আমাদের কে দোষ দেওয়া হয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এমন সব কাজ করছে যার জন্য আমরা লজ্জা বোধ করলেও তাদের পর্যন্ত পৌছাতে পারিনা । তাদের কাছে রিপোর্ট করলেও তার ফল ৯৫% ভাগ সময়ে পাওয়া যায় না। কিন্তু আমাদের এখানে উলটো । কিছু হইলেই আমাদের কে নিয়ে এমন ভাবে লিখা হয় মনে হয় আমরা এখানে সবার ক্ষতি করতেসি। এখানে অনেক মেম্বারই আমার পরিচিত। অনেকি আমার অপরিচিত। আমাদের সাইটে আমরা ২৪ ঘন্টা ধরে বসতে পারি না বলে আমরা ঠিক করি যে আমরা কিছু মেম্বারকে মডারেটর বানাবো যারা কিনা আমাদের সাইটে কাজ করবে। তারই দুই মডারেটর হচ্ছে আমাদের সাইটের অন্যতম প্রধান ব্যবহারকারী মেহেদী ভাই আর মিজান ভাই। আমি মেহেদী ভাইকে একটু চিন্তাম। সাইটেই কথা হত। মিজান ভাইকে একটু কম চিন্তাম। তার সাথে অভাবে কথা হয়নি। কিন্তু উনার এক্টিভিটি দেখতাম। এই বুঝে আমরা তাদের দুজনকে পাওয়ার দিয়েছিলাম। একটা ছোট্ট ভুল বুঝাবুঝি হয়েছিল। যার কিনা অবসান ও ঘটেছে। পরে আমরা সাইটের সবার মডারেশন নিয়ে নেই যে থাক কোন গন্ডগোলের দরকার নেই। কিছু হলে আমরা দেখব। কারন সবার কাছে যদি পাওয়ার থাকে তাহলে কেউ কোন ঝামেলা করলে আমরা কাকে সন্দেহ করবো। মিজান ভাইয়ের সাথে আমার কথা হলো। মোটামোটি সবাই আমরা একটা সিদ্ধান্তের মধ্যে আসতে পারলাম। এখন তারা সবাই ঠিক আছে। এবং একটি শান্তিপূর্ন পরিবেশ বইছে। এর মধ্যে আপনি আবার সেই পুরনো জিনিস টেনে নিয়ে আসলেন। কেন ??????? !!!! কারন টি এখনও বুঝতে পারলাম না। আপনি কি আসলেই নগরবালকের একজন well wisher??? আপনার উদ্দেশ্য কি আমাদের জানানো নাকি গোটা নগরবালকের ইউজ়ারদের কে জানানো। তা না হলে কষ্ট করে এতো বড় একটা ব্লগ লিখলেন কেন। সরাসরি যোগাযোগ ও করতে পারতেন। সাইটে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। আমরা এত্ত কষ্ট করি। সারা মাস আমাদের চিন্তা করতে হয় এই মাসের সার্ভার পেমেন্ট কিভাবে করবো। কিভাবে টাকা যোগান দিবো। কিন্তু আপনাদের কাছে এটির কোন গুরুত্বই নেই। একবারো কি ভাবেন যে এই ছেলেগুলা কিভাবে এই সাইটটি চালাচ্ছে?? তাদের টাকা কই থেকে আসতেসে ??? একবারো কি মনে আপনাদের মায়া জন্মায় না যে থাক ওরা ছোট মানুষ ওরা সবকিছু পারফেক্টলি হ্যান্ডেল করতে পারবে না। আপনারা আমাদের দিকটা একটু বুঝুন দয়া করে। আমরা আপনাদের জন্যই এই সাইটটি করেছি। আপনাদের দিক্টাই আমরা বেশী দেখবার চেষ্টা করি। কারো সাথে আমাদের জন্মগত শত্রুতা নেই যে আপনাদের ক্ষতি করলে আমাদের লাভ হবে। আপনি বলেছেন - “আমি বলবো এই নিঃস্ববালক যা অপকর্ম নগরবালকে করেছে তার জন্য নগরবালকের প্রধান দু-কর্মকর্তা ও ম্যারাডোনা দায়ী।কারন ম্যারাডোনা পরোক্ষ ভাবে ব্যক্তিগত দিকে নিঃস্ববালককে উত্তেজিত করেছে” আরেহ ভাই মেহেদী ভাইও আমার কেউ না , নিস্বঃবালক ও আমার কেউ না। তাই তাদের কারো পক্ষ নিলে আমাদের কারো কোন লাভ হবে না। ওখানে যা ঘটেছে তা ছিলো একটা ভুল বোঝাবোঝি। আর তারা সব মিটমাট করলো আর আপনি আবার আসছেন এই জিনিস গুলো লিখে অই কাহিনী মনে করিয়ে দিয়ে যা কিনা অনেকটা কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মত। নগরবালক নিয়ে যারা কাজ করে তারা কেউই চায় না অন্যকে আঘাত করতে। তাদের কোনো স্বার্থ জড়িত নেই এখানে। ওই ঘটনায় যদি সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে তা হয়েছে নগরবালকের। মেহেদী ভাইয়েরও কিহু হয়নি। নিস্বঃবালকেরও কিছু হয়নি। নগরবালক কিছুদিন বন্ধ ছিলো অন্যকারনে। ওই কোন্দল এখানে কোন ভাবেই জড়িত ছিলনা। এটি যদি মনে করে থাকেন সেটি হবে আপনাদের ভুল ধারনা। আমরা আমাদের সাইটের জন্য অনেক কাজ করি যা কিনা কারো চোখে পড়তেসে না। দেখুন আপনারা আপনাদের আন্ত কোন্দলের মদ্ধ্য দিয়ে সাইটের রেপুটেশোন নষ্ট করবেন না। আপনার কোন কথা থাকলে জানান। কিন্তু সেটিকে নিয়ে কোন ইসইয়ু সৃষ্টি করবেন না। আপনাদের কাছে এটি আমার অনুরোধ। সাইটে উলটা পালটা কিছু লিখবেন না। আর আমি বুঝি না আমাদের সাইটে কেউ তার আসল নাম দিয়ে রেজিস্ট্রেশন করে না কেন??? আসল নাম দিয়ে করলে কি সমস্যা। !!!!!!!!

. অন্তত আমি নিতান্ত কাচ্চা বাচ্চা
