voot

আমার সকালবেলা ও রোদেলা দুপুর

লিখেছেন: voot বিভাগ: আমার কথা

voot
শনিবার, ৩১ জুলাই ২০১০
“Morning shows the day, is it true?” সত্যি বলতে আমার এটা সত্যি বলে মনে হয় না। এই যে আজকের দিনটা সকাল থেকেই মেঘাচ্ছন্ন, তাই বলে যে আজকের দিনে সূর্য উঠবে না এমন কি বলা যায়? কিংবা কোমদিন সকালে উঠে যদি দেখি আজকের দিনটা ঝকঝকে তকতকে রৌদ্রজ্জল একটা দিন, তো কি ধরে নেব? আজকের দিনটায় আকাশে মেঘ দেখা অসম্ভব?

ধরুন এক্ষেত্রে আমি একটা বাস্তব উদাহরন।হ্যা আজকে আমি সম্পূর্ন আমার কথাই লিখব। বাস্তব আমি, আমি এই ভূত। আমার ছোট বেলা থেকে আজ পর্যন্ত যেসব উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, তার যতটুকু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব ততটুকু আমি আজ আপনাদের বলব। কেন বলব? কোন কারন নেই। না আসলে কারন আছে। কারনটা হল “Morning shows the day” এটাকে বাস্তব উদাহরন দ্বারা ভুল প্রমানিত করা। কিন্তু কেন এই ভুল প্রমানিত করার প্রচেষ্টা তা আমার জানা নেই।

আমার সকালবেলা (অর্থাৎ ছেলেবেলা):
আমি ছোটবেলায় ছিলাম অত্যন্ত শান্তশিষ্ট একটি মেয়ে। যাকে নিয়ে বাবা-মা ও বিশেষ করে আমার বড় ভাইয়ের অনেক স্বপ্ন ছিল (হ্যা ছিল বলাই ভাল)। এই স্বপ্নের অনেক কারনও ছিল। একসময় ধারনা করা হত আমার মত শান্তশিষ্ট (লেজ বিশিষ্ট) মেয়ে আর দুনিয়ায় দ্বিতীয়টি নেই। আমাকে যেভাবে বসিয়ে রাখা হত আমি সেভাবেই বসে থাকতাম। চুপ থাকতে বললে চুপ থাকতাম, ঘুমাতে বললে ঘুমাতাম, খেতে বললে খেতাম (অবশ্য খাওয়া নিয়ে বহুত ঝামেলা আছে, ছিল এবং থাকবে) এই রকম ধরনের একজন। 
তাছাড়াও আমি সকল পরীক্ষায় ১০০ তে ১০০ পেতেই বেশি অভ্যস্ত ছিলাম। পাওয়ার কারনও ছিল, সেই বয়সেই আমার আঁতলামির সীমা ছিল না। রোজ স্কুল থেকে এসে পড়তে বসতাম। ক্লাস ওয়ানে যে আমি অত কি পড়তাম আল্লাহ্ই জানে। এখন মনে হয় অতটুকু পড়লেও অনেক ভাল করতাম। এভাবে করে গেল ক্লাস ফাইভ পর্যন্ত। ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা দিলাম বৃত্তি পেলাম না, অতঃপর কান্নাকাটি আঁতলামির পরিমান বৃদ্ধি। এভাবে গেল আমার জীবনের কাক ডাকা ভোর।
এখন আসা যাক কাক ডাকা ভোরের পরের বেলায়। ক্লাস সিক্স থেকে সেভেন এ ওঠার পরও ভাল করেই চালিয়ে গেলাম পড়া লেখা। উঠলাম ক্লাস এইটে। এবার চিন্তা হল যেভাবেই হোক না কেন এবার আমাকে বৃত্তি পেতেই হবে। তখনকার কথা মনে পড়লে আজকের আমিকে আমি নিজে চিনতে পারি না। সকালে উঠে পড়া শুরু করতাম পড়া শেষ করে ১০:৩০ এ স্কুলে যেতাম এসে কিছুক্ষন রেস্ট নিয়ে আবার পড়তে বসতাম। সেই পড়া কোন কোন দিন রাত ৪ টা ৫ টা পর্যন্ত চলত। তখন পড়াই ছিল আমার জীবন মরন। 
আমাদের সময় বৃত্তি পরীক্ষা সিডরের কারনে প্রায় ১ মাস পিছিয়ে জানুয়ারির ৮ তারিখে যাওয়ার সাথে সাথে আমার পড়ালেখায়ও ছেদ হল, আর সেটাই ছিল আমার বিধি বাম। আমার আঁতলামির অবসান ঘটল।

অতঃপর রোদেলা দুপুরঃ
এই রোদেলা দুপুরে এসেই আমি আঁতেল থেকে হলাম মহা ফাঁকিবাজ। এত পড়ার কথা আর কোনদিন ভাবতেই পারলাম না। আমার, আমার বাবা-মা, ভাইয়া সবার স্বপ্নই মলিন হল। হয়ত মুছে যায় নি পুরোপুরি কিন্তু বাস্তবায়নের সম্ভাবনা অনেক কম।

এখন আমাকে যদি আমার সকালবেলা দিয়ে বিচার করা হয় তাহলে আমাকে কি মনে করা হবে? কিন্তু বর্তমান আমি কি আসলেই তাই? তাই নই। তাই বলব “Morning doesn’t show the day………”

বরং জীবনের শেষে যা অবশিষ্ট থাকে সেটাই ultimate result.



সর্বশেষ আপডেট শনিবার, ১১ সেপ্টেম্বর ২০১০ ০৫:০৩
মন্তব্য (32)add comment

Mezan Khan said:

নিঃস্ব বালক
...
চরম গরম একটা ব্লগ। পইড়া দিলে শান্তি পাইলাম। তয় একটা কথা মনে অয় কইতে ভুইলা গেছো। হেইডা হল তুমি যে প্রেম সাগরে ডুব মাইরা নাইড়া হইছো এইডা কইলা না। এই জন্য দিলে হালকা চোট পাইলাম।
মাগার সব মিলাইয়া বহাত বালা লিকছো।
 
জুলাই 31, 2010
ভোট: +0

Nejam Kutubi said:

Nejam Kutubi
...
চমতকার লিখেছেনsmilies/grin.gif
 
জুলাই 31, 2010
ভোট: +0

voot said:

voot
...
@মিজান ভাইয়া আমি যে প্রেম সাগরে ডুব মাইরা নাইড়া হইছি এটা তো এখন জাতীয় সংবাদ smilies/grin.gif
তাই ওইটা আর লেখি নাই। আর দোষ আসলে আমার তাই প্রেমের দোষ আর নাইবা দিলাম smilies/cheesy.gif
 
জুলাই 31, 2010
ভোট: -1

voot said:

voot
...
@Nejam Kutubi ধন্যবাদ smilies/smiley.gif
 
জুলাই 31, 2010
ভোট: +0

Mehedi Chayan said:

প্রেত
...
আচ্ছা খুব ভাল বলছেন। মাগার এতো পড়াশোনা কই গেল? আরেকটা প্রশ্ন এতো পড়লে আমারে ফোন দিয়ে জ্বালাই তো কে? আপনি না নগরবালকের ভূত? smilies/wink.gifsmilies/wink.gifsmilies/wink.gifsmilies/wink.gifsmilies/wink.gifsmilies/wink.gifsmilies/wink.gif
 
জুলাই 31, 2010
ভোট: +0

Mehedi Chayan said:

প্রেত
...
নামের সাথে পোষ্টের মিল খুজে পেলাম নাsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gif
 
জুলাই 31, 2010
ভোট: +0

OBONIL said:

অবনীল
...
মিজান তুমি বোধ করি ভুলে গেছো "প্রেমের মরা জলে ডুবে না"
 
জুলাই 31, 2010
ভোট: +0

voot said:

voot
...
এত পড়াশোনা এখন সাত আসমানের উপরে পলায়ন করেছে। যেই নগরবালকের ভূত সেই আমি, তাই ফোন করে জালাইতাম আমিই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার তোমার সাথে আমার কথা হত সকাল ১০:১০ থেকে ১০:৩০ পর্যন্ত, শুক্রবার মাঝে মাঝে হত আবার হত না। শনিবার, রবিবার ১০:১০ থেকে ১০:৩০ পর্যন্ত, সোমবাড় আমার জালায় ফোন বন্ধ না করে রাখলে ০৮:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত কথা হত। আর বন্ধ থাকলে কিছু করার ছিল না। বাকি সময় কিন্তু আমি পড়তামই।

ক্লাস নাইনে ওঠার পর সুযোগ পেলেই ফোন দিতাম। আর তখনই ছিল রোদেলা দুপুর smilies/wink.gif
 
জুলাই 31, 2010
ভোট: +0

OBONIL said:

অবনীল
...
আমি ভূতের সাথে সহমত। Morning shows the day এই উক্তিতে আমি ও বিশ্বাস করি না । আমার মতে "শেষ ভাল যার সব ভালো তার।
 
জুলাই 31, 2010
ভোট: +0

voot said:

voot
...
@Mehedi Chayan মনে হয় আপনার মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে এই জন্য নামের সাথে পোস্টের মিল খুজে পাচ্ছেন না।
 
জুলাই 31, 2010
ভোট: +0

voot said:

voot
...
@জাবেদ ভাইয়া আমার সাথে একমত হওয়ার জন্য ধন্যবাদ।

*এখন ধইন্যাপাতা ভর্তা খাও smilies/wink.gif smilies/tongue.gif
 
জুলাই 31, 2010
ভোট: +0

S.M. SIAM said:

S.M. SIAM
...
ধইন্যা পাতা ভর্তার কাহিনী বুঝতে পারলাম না smilies/shocked.gif
 
আগস্ট 01, 2010
ভোট: +0

Mahdia Maisha said:

Mahdia Maisha
...
মচতকার মচতকার smilies/grin.gif
 
আগস্ট 01, 2010
ভোট: +0

voot said:

voot
...
@সিয়াম ধন্যবাদ দিলে ধইন্যাপাতা ভর্তা দিয়ে ভাত খাইতে হয় এটার এছাড়া কোন মানে নাই.........smilies/grin.gif
 
আগস্ট 02, 2010
ভোট: +0

voot said:

voot
...
@Mahdia Maisha ধন্যবাদ
 
আগস্ট 02, 2010
ভোট: +0

S.M. SIAM SALAHIN said:

S.M. SIAM SALAHIN
...
মাইশা ধইন্যাপাত দিয়া ভরতা খাও smilies/cheesy.gif
 
আগস্ট 02, 2010
ভোট: +0

Mahdia Maisha said:

Mahdia Maisha
...
সবাইরে দাওয়াত দিলাম ধইন্যা পাতা খাওয়ার দাওয়াত smilies/grin.gif
 
আগস্ট 03, 2010
ভোট: +0

Nisshobalok said:

নিঃস্ব বালক
...
কবে খাওয়াবেন মাইশা? আর রেস্টুরেন্টের অ্যাড্ড্রেসটা লেইখ্যা দ্যান। লগে কিন্তু বিয়ার খাওয়াইতে অইবো।
 
আগস্ট 03, 2010
ভোট: +0

আমি টুনটুনি said:

আমি টুনটুনি
...
আমারে চাইল এর গুড়া দিলেই আমরা খুশি smilies/grin.gif
 
আগস্ট 03, 2010
ভোট: +0

voot said:

voot
...
আরে এইখানে দেখি ধইন্যাপাতা ভর্তা দিয়ে ভাত খাওয়া চলতেছে.........কেউ কেউ দেখি চালের গুড়াও খাওয়া শুরু করছে.........এর মাঝে আমি কি বাদ নাকি?smilies/tongue.gif
 
আগস্ট 03, 2010
ভোট: +0

S.M. SIAM said:

S.M. SIAM
...
ভুত আপু কি খাইবা ? smilies/cheesy.gif
 
আগস্ট 03, 2010
ভোট: +0

Nisshobalok said:

নিঃস্ব বালক
...
ভূত আপু পচা ডিম খাইবো মনে অয়।
 
আগস্ট 03, 2010
ভোট: +0

MD. Mehedee Zaman Sonnet said:

MD. Mehedee Zaman Sonnet
...
বস একটা লিখা। ব্লগের শিরোনামটা পড়েই তো চরম লাগসে।
 
আগস্ট 04, 2010
ভোট: +0

voot said:

voot
...
@সনেট ভাইয়া ধন্যবাদ আপ নার ক মেন্টের জন্য smilies/smiley.gif
 
আগস্ট 04, 2010
ভোট: +0

voot said:

voot
...
@নিঃস্ববালক আপনার কি পচা ডিম খুব খাইবার মনে চাইছে নি?মনে চাইলে নিজে খান।আমি ধইন্যাপাতা ভর্তা দিয়া ভাত খামু।smilies/tongue.gif
 
আগস্ট 04, 2010
ভোট: +0

আমি একজন ব্লগার said:

আমি একজন ব্লগার
...
আমি মিস ভূতকে ধন্যবাদ জানাচ্ছি এত্ত সুন্দর একটি ব্লগ উপহার দেওয়ার জন্য।

এবং আমি মেহেদী জামান সনেট এর সাথে একমত যে ব্লগের শিরোনামটা অসাধারন।
 
আগস্ট 04, 2010
ভোট: +0

voot said:

voot
...
Thanks @ আমি একজন ব্লগার
 
আগস্ট 04, 2010
ভোট: +0

S.M. SIAM said:

S.M. SIAM
...
আমারে আর এই কেরামতি টা শিখাইলনা। কিপ্টা smilies/angry.gif
 
আগস্ট 04, 2010
ভোট: +0

voot said:

voot
...
আমি তো তোমরে এটা শিখাতে চাই কিন্তু আমিতো বলছি যে তার আগে আমাকে শিখানোর পদ্দতিটা তোমাকে শিখাতে হবে smilies/wink.gif
 
আগস্ট 04, 2010
ভোট: +0

S.M. SIAM said:

S.M. SIAM
...
না না এরকম করলে কিন্তু আমি খেলব না smilies/angry.gif
 
আগস্ট 04, 2010
ভোট: +0

Mahdia Maisha said:

Mahdia Maisha
...
এইখানে কি খেলা চলতাছে? আমিও খেলব আমাকেও নেও পিলিজ smilies/sad.gif
 
আগস্ট 04, 2010
ভোট: +0

voot said:

voot
...
আমি সবাইকে নিলাম এই খেলায়......কিন্তু আদৌ খেলা চলতেছে কিনা সেটাই বুঝতেছি না smilies/cry.gifsmilies/cry.gif
 
আগস্ট 04, 2010
ভোট: +0

মন্তব্য লিখুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগ-ইন করতে হবে। যদি আপনার একাউন্ট না থাকে তাহলে দয়া করে রেজিস্টার করুন।

busy