voot

অদৃশ্য পাঙ্খা গজানোর বৃত্তান্ত

লিখেছেন: voot বিভাগ: আমার কথা

ট্যাগকৃত: বাংলা ব্লগ

voot
শুক্রবার, ৩০ জুলাই ২০১০
জীবনে অনেক বার একটা কথা শুনেছি যে “1st year damn care”।এতদিন কথাটার বহু বিশ্লেষন করেছি কিন্তু কোন এক অজ্ঞাত কারনে পুরো ব্যাখা কোনদিনই খুজে পাইনি।সাম্প্রতিককালে ঘোলা জল পরিষ্কার হতে শুরু করেছে(বড়দেরও অনেক জিজ্ঞেস করেছি কথাটার মানে কি?কেন বলা হয়?সবাই একটাই বলত 1st year এ উঠো নিজেই বুঝবা)।এখন কথাটার যথার্থতা যথার্থই অনুধাবন করিতেছি।1st year এ উঠে গেছি তো এই জন্য।
গত শনিবার ৩টা থেকে ৪টা কেমিস্ট্রি পড়া ছিল,মাঝখানে ৪টা থেকে ৫টা ব্রেক ৫টা থেকে ৬টা ফিজিক্স পড়া।তো কেমিস্ট্রি পড়া শেষ করে ৪ জন চিন্তা করলাম আজকে ফিজিক্স পড়া ফাঁকি দেব।গেলাম বোটানিক্যাল গার্ডেন।তাও আবার চিড়িয়াখানা বাসে।বাসে উঠে আমাদের একজন বলল ভাড়া কত?বলে ৫ টাকা।তো সে বলল আমরা স্টুডেন্ট তারমানে ফ্রি।তারপর কোন মতে সে ফ্রি না করাতে পারলেও হাফ বানায়ে ফেলল।অতঃপর উদ্ভিদ উদ্যানে প্রবেশ করলাম।তারপর কি উদ্ভিদ দেখলাম,না কি দেখলাম সে প্রসঙ্গ না হয় বাদই দিলাম।
কিছুক্ষন ঐখানে থাকার পর বের হয়ে গেলাম ফুচকা খেতে,স্যারের পড়াও মামা বাড়ি গিয়ে ফুচকা খাচ্ছিল আর কি!
তারপর দিন গেলাম এক আপুর(আপু হলেও one of my best friend)সাথে নীলক্ষেত।ওখালে গিয়ে কাজ শেষ করে আর বাসায় না গিয়ে গেলাম ২ জনে মিলে ঢাবি তে।কিন্তু আগে তো কখনও যাই নি।রিকশাওয়ালাকে বললাম ঢাকা ভার্সিটি যাবেন।সে বলল ভার্সিটি কই যাবেন?কলা ভবন?বললাম হ্যাঁ ওখানেই যাব(এমন ভাব দেখালাম যে সব চিনি আসলেতো কিছুই চিনি না)।
ঢাবি’র কলা ভবনের ভিতরে কতক্ষন হাটাহাটি করে এইবার ভাবলাম টিএসসি যাব।তখন বের হয়ে এক রিকশাওয়ালাকে টিএসসি যাবেন?সে বলল এইটাই তো টিএসসি তো টিএসসি কই যাবেন?(কি লজ্জার ব্যাপার টিএসসি তে দাড়ায়ে জিজ্ঞেস করি টিএসসি যাবে কিনা)।তারপর রিকশাওয়ালা একগাল হাসি দিয়ে বিদায় নিল।
টিএসসি থেকে গেলাম বুয়েটে।বুয়েট শহীদ মিনারের সামনে নামার সময় আপু আবার এক বেফাস কথা বলে ফেলল শহীদ মিনার পিছনে রেখে বলল শহীদ মিনার সামনে
না?তো এই রিকশাওয়ালাও একগাল হাসি দিয়ে বুঝায়ে দিল যে তোমরা যে কিচ্ছু চেন না তা আমি বুঝে গেছি(ভাগ্যক্রমে আমার বুয়েট হাল্কা পাতলা চেনা ছিল)।
অতঃপর নেমে ঘুরাঘুরি করলাম,স্বপ্ন দেখলাম......ইত্যাদি ইত্যাদি......
তারপর বুঝলাম যে এইবার আমাদের ভ্রমন ক্ষান্ত দেয়া দরকার......অবশেষে বাসে উঠিয়া বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলাম।
আরও একটা কথা এখনো কলেজে ক্লাস শুরু হল না তাতেই এত বাদরামি শুরু করছি পুরো 1st year স্টুডেন্ট হলে না জানি পাখা কত বড় হবে!


(অফটপিকঃবাসে আসতে আসতে ভাবছিলাম,ইচ্ছে ছিল আপু যে কলেজে পড়ে সেই কলেজে ভর্তি হওয়ার কিন্তু কপাল খারাপ।আবার একদিক দিয়ে আপু বেচে গেছে কারন আমরা ২ জন এক ক্লাস তো দূরে থাক একই কলেজে থাকলেই নিঃসন্দেহে আপুর মত শান্ত শিষ্ট মানুষটা আমার মত একটা মিচকে শয়তান হয়ে যেত কারন সঙ্গ দোষে লোহা একটু হলেও ভাসে)


সর্বশেষ আপডেট সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০১০ ০৯:১৯
মন্তব্য (19)add comment

S.M. SIAM said:

S.M. SIAM
...
আপু আপনি কি জলে ভাসতেছেন? যাক নয়া পাঙ্খা মোবারক। কলেজ লাইফ নাকি লাইফের এর বেস্ট টাইম। কিন্তু আপনার কথাই আপনারে ফিরাই দিলাম smilies/cry.gif
 
July 30, 2010
ভোট: +2

Mezan Khan said:

নিঃস্ব বালক
...
ভাই তোমার হাতে-পায়ে ধরে বলছি, নয়া পাঙ্খাটা যে ভাল মতই গজাইছে তা সবাই বুঝতে পারছি। তবে ভুলেও কলেজের ক্লাস ফাকি দিয়ো না। পরে কিন্তু আমি নাই...।
 
July 30, 2010
ভোট: +1

Mahdia Maisha said:

Mahdia Maisha
...
অসম্ভব, আপনি কলেজে পড়েন অথচ এইটা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন যে কলাভবন ই যে টি.এস.সি এইটা আপনি জানতেন না? smilies/shocked.gif

টু মিজান খান : ভাইয়া "ভাই তোমার হাতে-পায়ে ধরে" এইখানে আপু হবে smilies/tongue.gif
 
July 30, 2010
ভোট: +0

Mezan Khan said:

নিঃস্ব বালক
...
@Mahdia Maisha, আমি ভুতকে চিনি এবং সে আমার ছোট বোন হয়, তাই ইচ্ছে করেই "ভাই" সম্বোধন করেছি। ধন্যবাদ আপনাকে দৃষ্টিগোচর হওয়ার জন্য।
 
July 30, 2010
ভোট: +0

Dushtu Meye said:

ভূয়া
...
কলেজে সে এবার নতুন উঠেছে এবং পরিবার রক্ষণশীল বিধায় ইতঃপূর্বে এত কিছু জানার সুযোগ হয় নি।
 
July 30, 2010
ভোট: +0

Mezan Khan said:

নিঃস্ব বালক
...
আসলে প্রেম-পিরিতির মধ্যে এখনো পড়েনি তো তাই চেনে না। আগে পড়ুক তবেই চিনবে।
 
July 30, 2010
ভোট: +0

S.M. SIAM said:

S.M. SIAM
...
দুষ্টু মেয়ে কে থ্যাঙ্কু smilies/grin.gif . প

মিঝান ভাই : প্রেম কি বাচ্চার হাতের মোয়া ?? চাইলাম আর পাইলাম smilies/sad.gif
 
July 30, 2010
ভোট: +0

OBONIL said:

অবনীল
...
হই ভূত অনেক দিন ধরে তোমার একটা লেখা আশা করছিলাম
বাচ্ছা মেয়ে আবার কলেজে ওঠছে নাকি? তোমারে না সে দিন দেখলাম ফিডার খাও
 
July 30, 2010
ভোট: +0

voot said:

voot
...
@Mahdia Maisha আপনি বিশ্বাস করুন বা না করুন আমি সত্যি সেই দিনের আগ পর্যন্ত জানতাম না যে কলা ভবন ই টিএসসি।

@মিজান ভাইয়া আমি ভুলেও কলেজের ক্লাস ফাকি দেব না ভয় নাই।আর প্রেম পিরিতি কি জিনিস আমি ভাল করেই জানিsmilies/grin.gif আপনি বড় ভাই তো তাই আপনি জানেন না।

@Dusto Meye ধন্যবাদ।

@জাবি ভাইজান এটা তুমি ভাল করেই জান যে আমি ফিডার খাই না।তাই কথা কম বলবা।

@সিয়াম মুবারোক গ্রহন করা হইল।আর আমার জন্য প্রেম বাচ্চার হাতের মোয়াই
smilies/wink.gifsmilies/cool.gif
 
July 30, 2010
ভোট: +0

Mehedi Chayan said:

প্রেত
...
আপনার পাখা গজিয়েছে আর আমি কী না টের পেলাম না, কপাল আমার। তো পাখা বেশী বড় হওয়ার আগে কেটে ফেলেন, না হলে আপনার আম্মুকে বলে দিব।
 
July 30, 2010
ভোট: +0

Mahdia Maisha said:

July 30, 2010
ভোট: +0

S.M. SIAM said:

S.M. SIAM
...
আপু একটা মোয়া দিবেন smilies/grin.gif , নাইলে কিন্তু কান্দুম smilies/sad.gif
 
July 31, 2010
ভোট: +0

voot said:

voot
...
আমার ছোট্ট ভাই এই মোয়া যে নিজে জোগাড় করে নিতে হয়smilies/grin.gif
 
July 31, 2010
ভোট: +1

OBONIL said:

অবনীল
...
ফিডার খাও না কি কর তা তো আমি জানি.............smilies/grin.gifsmilies/grin.gifsmilies/grin.gifsmilies/grin.gifsmilies/grin.gif
 
July 31, 2010
ভোট: +0

S.M. SIAM said:

S.M. SIAM
...
ওকে আপু ইনসপায়ার হইলাম। যে করেই হোক মোয়া জোগার করতেই হবে smilies/tongue.gif । আমি আপনাদের সক্কলের দোয়া প্রার্থী smilies/grin.gif
 
July 31, 2010
ভোট: +0

voot said:

voot
...
@সিয়াম সবার আগে আমি দোয়া দিলাম তাই মোয়া পাইলে সবার আগে আমারে জানাবা নাইলে কিন্ত............smilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gif
 
July 31, 2010
ভোট: +0

voot said:

voot
...
শোন আমার মায়েরে কইতে আসলে নিজেই ফাসবা তাই কথা কম smilies/tongue.gifsmilies/tongue.gifsmilies/tongue.gifsmilies/tongue.gifsmilies/tongue.gifsmilies/tongue.gif
এটা কারে কইছি নিজেই বুইঝা লও smilies/wink.gif
 
July 31, 2010
ভোট: +0

voot said:

voot
...
@ জাবেদ ভাইয়া তুমি কত্ত ভাল বেশি কথা বলতে হয় না, তাই না? smilies/grin.gif
 
July 31, 2010
ভোট: +0

voot said:

voot
...
"আসলে প্রেম-পিরিতির মধ্যে এখনো পড়েনি তো তাই চেনে না। আগে পড়ুক তবেই চিনবে" ভাইয়া কালকে এই কথা বললেন আজকে দেখি আরেক কথা বলেন।
 
July 31, 2010
ভোট: +0

মন্তব্য লিখুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগ-ইন করতে হবে। যদি আপনার একাউন্ট না থাকে তাহলে দয়া করে রেজিস্টার করুন।

busy