Sazzad Rahman

তুমি ও কবিতা

লিখেছেন: Sazzad Rahman বিভাগ: আমার কথা

ট্যাগকৃত: ট্যাগ করা হয়নি 

Sazzad Rahman
বৃহস্পতিবার, ১১ মার্চ ২০১০

তোমার হাতটা শুধু একবার ধরব
তারপর তোমার দিকে তাকিয়ে
বিশ্ব জয়ের স্বপ্ন দেখব।
হয়তো কল্পনাতে নিজেকে খুঁজে পাব
খুব প্রাচীন কোনো রাজার বেশে!
অথবা হারিয়ে যাব
তোমার চোখের নীল সমুদ্রে।
বহুদূর বিস্তৃত খোলা কোনো সবুজ মাঠে
নিজেকে দেখতেই পারি;
কিংবা নীল আকাশে উঁচু পাহাড় ঘেসে
রংধনুটার মাঝে আমাকে ভাবতেই পারি।
অথবা অহেতুক কিছু শব্দ দিয়ে
একটি কবিতা লিখতে পারি।


সর্বশেষ আপডেট বুধবার, ১০ মার্চ ২০১০ ২২:৫৯
মন্তব্য (0)add comment

মন্তব্য লিখুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগ-ইন করতে হবে। যদি আপনার একাউন্ট না থাকে তাহলে দয়া করে রেজিস্টার করুন।

busy